ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সম্প্রতি ঢাকায় নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার এবং বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসব বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক অগ্রগতি এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান। এ সময় তার সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. রোজাইমি আব্দুল্লাহ।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে '২৪-এর গণবিপ্লবসহ' বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। বৈঠকে ভ্রাতৃপ্রতিম দুই দেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি ভবিষ্যতে আরও জোরদার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় বৈঠকে জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এই বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে তারা বাংলাদেশের বিরাজমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এ সময় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আসন্ন ইউকে সফরের বিষয়টিও স্থান পায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি (৮ ডিসেম্বর, ২০২৫)।
সংশ্লিষ্ট হাইকমিশন সূত্র।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |